Dear Learners, Learn programming via internet at your home, be clearly ahead.
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরে বসে অনলাইনেই শিখুন
প্রোগ্রামিং এর কাজ, আর নিজেকে একধাপ এগিয়ে রাখুন!
সবাকে সালাম জানিয়ে শুরু করছি। কেমন আছেন, সবাই?
আশাকরি বেশ ভালই আছেন। কী ভাল না? ভাল না থাকার কোন কারন নাই! সবাই বেশ ফুরফরে মেজাজে
দিন কাটাচ্ছেন, কোন চাপ নাই, কোন ব্যস্ততা নাই, খালি বাড়িতে খাওয়া-দাওয়া আর ঘুম, মাঝে
মাঝে অনলাইনে কিছু ক্লাস, বাড়িতে শিক্ষকদের দেওয়া নোটপত্র পড়াশুনা। কোভিড-১৯ মহামারী রোগের কারনে বিশ্বের মত বাংলাদেশেও
বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত ২০২০ মার্চ থেকে। এত দীর্ঘদিন বন্ধ, বাড়িতে একঘেয়েমি
কার না লাগে? বলুন তো? আর শিক্ষার্থীরা তো তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করতেছেন,
তাই না? বিদ্যালয়ের আঙিনা চালু থাকলে কত ক্লাস,
কত পড়াশুনা, কতকিছু শিখার সুযোগ থাকত, কিন্তু বন্ধ থাকার কারনে সশরীরে আর এসব শিখার
সুযোগ নাই বা অল্প। তবে অনলাইনে কিন্তু আপনার জন্য উন্মুক্ত, এখানে এসে সবাই যে কোন
কিছু ইচ্ছা করলে শিখতে পারে। অনলাইন আঙিনায় পাঠশালাগুলো সবার জন্য উন্মুক্ত, কোন বাধা
নাই, কোন দিন-রাতের সময় লাগে না, কোন বয়স লাগে না, লাগে না তেমন কোন টাকা, শুধু লাগে
ইন্টারনেট সংযোগ, ফোন বা কম্পিউটার সংযোগ, ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠা আর শিক্ষাপ্রেম।
এই ইন্টারনেটের শিক্ষালয়ে যে কোন মানুষ, যে কোন বিষয়ের শিক্ষার্থী ইচ্ছা করলে যে কোন
বিষয় শিখতে পারে। কৃষি বিজ্ঞানের ছাত্র-ছাত্রী ইচ্ছা করলে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রী
হয়ে যেতে পারে, কম্পিউটার প্রোগ্রামিং শিখতে পারে। আর বর্তমান যুগটাই হচ্ছে তথ্য প্রযুক্তির
যুগ কেননা তথ্যের অবাধ প্রবাহ ছাড়া কোন দেশ বা জাতি উন্নতি লাভ করতে পারে না, দ্রুত
এগিয়ে যেতে পারে না। যে যাই কিছু অধ্যয়ন করুক না কেন, সেটা বাংলাই হোক আর সমাজবিজ্ঞানই
হোক, তাকে অবশ্যই কম্পিউটার জ্ঞান জানতে হবে এবং পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে হবে। সাধারন
কম্পিউটার জ্ঞান হল মাইক্রোসফট অফিস প্যাকেজ (ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল), ইন্টারনেট
ব্রাউজিং, ইমেইল চালানো ইত্যাদি। একটু উচ্চতর কম্পিউটার জ্ঞান হল মাইক্রোসফট একসেস,
ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি চালানো দক্ষতা। আর একটু উপরের স্তরে কম্পিউটার জ্ঞান হল
প্রোগ্রামিং শিখা। প্রোগ্রামিং এ যে কী মজা তা যে জানে সে বলতে পারবে। নিজের সৃষ্টিশীলতাকে
সহজভাবে ব্যাখা করার জন্য, প্রকাশ করার জন্য অন্যের কাছে উপস্থাপন করার জন্য প্রোগ্রামিং
এর বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই কি? আরে ইন্টারনেট আছে না? আমার ঘরে আমার
ইন্টারনেট, আমার ঘরে আমার ইস্কুল। চলুন তাহলে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে কী কী
শিখতে পারি দেখে নেওয়া যাক এক নজরে। দাপ্তরিক বা অফিস আদালতে ব্যবহৃত প্রচলিত দলিল-দস্তাবেজ
লেখালেখির কাজে মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ও মুদ্রনজনিত কাজে ফটোশপ ও ইলাস্ট্রেটর
ব্যবহার শিখতে পারি। ডাটা এনালাইসিসের ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল, এসপিএসএস, এবং আর
প্রোগ্রামিং শিখতে পারি।
প্রোগ্রামিং শিখার ক্ষেত্রে কয়েকেটি গুরুত্বপূর্ণ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং শিখতে পারি। যেমন: সি প্লাস প্লাস, পাইথন,
এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা, মাইএসকিউএল ইত্যাদি। কিভাবে ওয়ার্ড প্রেস ব্যবহার
করে সহজেই ওয়েবসাইট বানাতে পারি তা শিখতে পারি।
এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং শিখার জন্য গুগল বা ইউটিউবে খুঁজলে পিডিএফ
বা ভিডিওি টিউটোরিয়াল পাওয়া যায়। এসব টিউটোরিয়াল দেখে আমরা আমাদের সময় অপচয় না করে
প্রোগ্রমিং শিখি আর শিখার আনন্দে মনের অজান্তে নাচি! সামাজিক মাধ্যম তথা ফেসবুকে ও
ভিডিও ভাগাভাগির মাধ্যম তথা ইউটিউবে বেহুদা ভিডিও না দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট
না করি। তো সবাই বসে আছেন কেন? যান, দেখেন, চর্চা করেন আর শিখেন!!!
সবাইকে আবারো সালাম জানিয়ে আজকের মত এখানেই বিদায়
নিচ্ছি। আবার দেখা হবে তবে সে পর্যন্ত ভাল থাকুন। আল্লাহ হাফেজ!!
No comments:
Post a Comment